সারাহাহ ইমস্টল করার পূর্বে দেখুন!


  • বেনামে প্রশ্ন বা বার্তা পাঠানোর অ্যাপ সারাহাহ সম্প্রতি বেশ জনপ্রিয়তা পেয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক এই অ্যাপ এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে কিশোর থেকে তরুণ প্রায় সবাই এটি ব্যবহার করছেন। তবে জনপ্রিয়তার পাশাপাশি অ্যাপটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীর স্মার্টফোনের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। সারাহাহ অ্যাপ ব্যবহার করার আগে কয়েকটি বিষয় জেনে রাখা উচিত।
অ্যাপ ছাড়াও খুদে বার্তা পাঠানো যায়
সারাহাহতে কাউকে নাম গোপন করে খুদে বার্তা পাঠাতে সারাহাহ অ্যাপ ইনস্টল করতেই হবে এমন কোনো আবশ্যকতা নেই। যেকোনো ব্রাউজার ব্যবহার করে সারাহাহর ওয়েবসাইট থেকেও বার্তা পাঠানো যায়। সে জন্য ব্যবহারকারীর শেয়ার করা ইউজার আইডিতে চাপলেই বা লিংকটি ব্রাউজারে প্রবেশ করালেই সরাসরি বার্তা পাঠানোর সুবিধা পাওয়া যাবে।
উত্তর দিতে অ্যাপের বিকল্প নেই
শুরুর দিকে বার্তা প্রেরকের সঙ্গে প্রাপকের কোনো যোগাযোগ করার সুযোগ ছিল না। তবে অ্যাপটির সর্বশেষ সংস্করণে এই সুবিধা যোগ করা হয়েছে। তবে কোনো বার্তার জবাব দিতে অ্যাপ ব্যবহার করতেই হবে। সে ক্ষেত্রে বার্তা প্রেরককে নিবন্ধিত হতে হবে এবং ব্যবহারকারীর ইউজার আইডিও জানতে হবে।
রয়েছে প্রেরককে ব্লক করার সুবিধা
সারাহাহর নাম গোপন রাখার সুবিধাকে কাজে লাগিয়ে অনেকেই আপত্তিকর বা অপ্রীতিকর বার্তা পাঠিয়ে থাকে। সে ক্ষেত্রে ব্যবহারকারী চাইলে কোনো প্রেরককে ব্লক করে দিতে পারবে। সারাহাহ অ্যাপেই শুধু এই সুবিধা রয়েছে।
অ্যাপে অ্যাকাউন্ট মুছে ফেলার সুযোগ নেই
যেকোনো কারণে সারাহাহ ব্যবহার বন্ধ করতে চাইলে অ্যাকাউন্ট মুছে ফেলার কোনো সুযোগ নেই সারাহাহ অ্যাপটিতে। তবে ব্যবহারকারী চাইলে সারাহাহ এর ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন বাতিল করে দিতে পারেন।
এসব কিছু জেনে ইচ্ছা থাকলে ব্যবহার করতে পারেন সারাহাহ। নামহীন প্রেরকের পরিচয় জানার তীব্র ইচ্ছা থেকে অনেকেই ভুয়া ওয়েবসাইটে গিয়ে ও অ্যাপ ইনস্টল করে স্মার্টফোন হ্যাকিংয়ের শিকার হচ্ছে। তাই অ্যাপটি ব্যবহারে সতর্ক হওয়া উচিত।
সূত্র: গ্যাজেটস নাউ

0 Response to "সারাহাহ ইমস্টল করার পূর্বে দেখুন!"

একটি মন্তব্য পোস্ট করুন