স্কুলশিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং প্রশিক্ষণের জন্য সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (বিজিপিএসসি) চালু করা হয়েছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাব। গত রোববার দুপুরে এ ল্যাবের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টর কমান্ডার ও বিজিপিএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কর্নেল মো. আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) আমরা উৎসাহিত করেছিলাম শিক্ষার্থীদের প্রোগ্রামিং প্রশিক্ষণে অংশ নিতে। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তাই কলেজে নতুন ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাব উদ্বোধনের সময় ৪১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তোফায়েল আহমদ চৌধুরী, ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, বিজিপিএসসির অধ্যক্ষ মো. ফয়জুল হক, কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের সমন্বয়ক অসিত কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।
সিলেটে চালু হল প্রোগ্রামিং ল্যাব!

0 Response to "সিলেটে চালু হল প্রোগ্রামিং ল্যাব!"
একটি মন্তব্য পোস্ট করুন