স্যামসাং
দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের প্রবৃদ্ধি অর্জন হয়েছে ২২ শতাংশ। যা গত বছরের বার্ষিক প্রবৃদ্ধির তুলনায় ৪ শতাংশ বেশি। মূলত এ বছরে বাজারে ছাড়া গ্যালাক্সি এস ৮ এবং গ্যালাক্সি এস ৮ প্লাসের জন্য বাজারে তারা নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে।
অ্যাপল
কাউন্টার পয়েন্টের হিসাব মতে, বিশ্ব বাজারে অ্যাপলের প্রবৃদ্ধি হচ্ছে ১১.২ শতাংশ। যা ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির চেয়ে কম। গতবার তা ছিল ১১.২ শতাংশ।
হুয়াওয়ে
চীনের এ প্রতিষ্ঠানটি মুনাফা বৃদ্ধিতে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড করেছে। ৩৮.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে হুয়াওয়ে। যাদের বার্ষিক প্রবৃদ্ধি কিনা ২০ শতাংশ। বলা চলে, বিশ্ব বাজারে এই প্রতিষ্ঠানটি দ্রুতই নিজেদের অবস্থান শক্ত করছে।
অপ্পো
তালিকার চতুর্থ স্থানে অপ্পোর নাম দেখে নিশ্চয় একটু হলেও আশ্চর্য হতে পারেন। তাদের প্রবৃদ্ধি ৮.৪ শতাংশ। চীনের বাইরে ভারতের বাজারে অপ্পোর চাহিদা বেশ তুঙ্গে।
ভিভো
৬.৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে ভিভো। অপ্পোর মতোই ভারতের বাজারে এই স্মার্টফোনটির অবস্থান খুব ভালো।
শাওমি
গত বছরের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শাওমির প্রবৃদ্ধি বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে শাওমি ২ কোটি ৩২ লাখ স্মার্টফোন বিক্রি করেছে পুরো বিশ্বে। আর এতে তাদের প্রবৃদ্ধি অর্জন হয়েছে ৬.৬ শতাংশ। বাজারে পুনরায় নিজেদের অবস্থান ফিরিয়ে আনতে তাদের বেশ সহায়তা করেছে শাওমির ফ্ল্যাগশিপ ফোন এমআই ৬ এবং কম দামের স্মার্টফোন শাওমি নোট ৪। প্রতিষ্ঠানটি চীন ও ভারতের বাজারকে বেশ গুরুত্ব দিচ্ছে এবং সেখানে তাদের বড় বাজার রয়েছেও।
এলজি
২০১৭-এর দ্বিতীয় প্রান্তিকে এশিয়া এবং ইউরোপের বাজারে বেশ শক্ত অবস্থান ছিল এলজির। ১ কোটি ৩৩ লাখ স্মার্টফোন তারা বিক্রি করেছে। এলজির বার্ষিক প্রবৃদ্ধি ৪ শতাংশ, আর তা ছিল এই প্রান্তিকেও।
জেডটিই
বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩.৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তালিকার অষ্টম স্থানে নাম লিখিয়েছে জেডটিই।
লেনেভো
বাজারে নিয়মিতই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে লেনেভো। যেমনটা বলা যেতে পারে, ভারতে লেনেভোর বাজারের কথা। যাই হোক, এরপরও তাদের মালিকানাধীন মটোরোলা স্মার্টফোনসহ ৩.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে তারা।
অ্যালকাটেল
১.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে অ্যালকাটেল। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি ছিল ২.১ শতাংশ।
সূত্র: গ্যাজেটস নাউ
0 Response to "বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন নির্মিতা প্রতিষ্ঠান! "
একটি মন্তব্য পোস্ট করুন